Terms & Conditions
শেষ আপডেট: ২০২৬
আমাদের ওয়েবসাইট থেকে বীজ অর্ডার করার আগে নিচের শর্তসমূহ অনুগ্রহ করে ভালোভাবে পড়ুন।
বীজের মান ও Germination
আমরা বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করি এবং প্রতিটি বীজ যাচাই-বাছাই ও Germination Test করার পরই বিক্রির জন্য প্রস্তুত করি।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি 90%+ Germination সম্পন্ন উন্নতমানের বীজ সরবরাহ করার।
চাষ ও পরিচর্যা সংক্রান্ত শর্ত
- বীজ রোপণের পর সঠিক পরিচর্যা, মাটি, পানি, আবহাওয়া ও পরিবেশের উপর ফলন নির্ভর করে।
- যদি ক্রেতা সঠিকভাবে পরিচর্যা বা রোপণ করতে ব্যর্থ হন, তাহলে তার দায়ভার সম্পূর্ণ ক্রেতার নিজস্ব হবে।
Germination Guarantee
আমাদের দেওয়া User Menu / নির্দেশনা অনুযায়ী বীজ রোপণ করার পরও যদি কোনো বীজ অঙ্কুরিত (germinate) না হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদান সাপেক্ষে আমরা একই বীজ পুনরায় পাঠিয়ে দেব।
এই ক্ষেত্রে পুনরায় পাঠানো বীজের জন্য অতিরিক্ত Product মূল্য নেওয়া হবে না।
প্রমাণ (Proof) প্রদান বাধ্যতামূলক
Germination সমস্যা সংক্রান্ত দাবি করার জন্য নিচের প্রমাণ দিতে হবে:
- বীজের প্যাকেট হাতে পাওয়ার ভিডিও
- বীজ রোপণের সময় প্যাকেট কেটে রোপণ করার ভিডিও
- রোপণের প্রক্রিয়ার স্পষ্ট ভিডিও/ছবি
উপরের প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
ডেলিভারি
ডেলিভারি সময়
- ✔️ শহর এলাকায়: ২–৩ দিন
- ✔️ গ্রামের এলাকায়: ৩–৫ দিন (লোকেশন অনুযায়ী)
⚠️ গুরুত্বপূর্ণ তথ্য
- কুরিয়ার সংক্রান্ত কোনো সমস্যার কারণে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে
- সঠিক নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক
- অর্ডার কনফার্ম হওয়ার পর দ্রুত প্যাকিং ও শিপিং করা হয়
📦 প্যাকেজিং
আমাদের সকল বীজ নিরাপদ ও ভালোভাবে প্যাকিং করে পাঠানো হয়, যাতে পণ্য নিরাপদ অবস্থায় আপনার কাছে পৌঁছে।